দক্ষিণ 24 পরগনায় মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ঝাঁকে ঝাঁকে ইলিশ - The News Lion

দক্ষিণ 24 পরগনায় মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ঝাঁকে ঝাঁকে ইলিশ

 


দি নিউজ লায়নঃ   দক্ষিণ 24 পরগনার মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ইলিশ। রবিবার গভীর রাতে সমুদ্র থেকে বিপুল পরিমানে 500 গ্রাম থেকে এক কেজির মতো ওজনের ইলিশ নিয়ে নামখানায় পৌঁছেছেন মৎস্যজীবীরা ।  


মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে, গত তিনদিন ধরে প্রায় ছয় হাজার কেজি ইলিশ পাওয়া গিয়েছে । বর্ষার সময় এই ইলিশ সুস্বাদু হবে বলেই মত মৎস্যজীবীদের । ইতিমধ্যেই সেই ইলিশ পৌঁছে গিয়েছে নামখানা ঘাটে । এরপর সেই ইলিশ পৌঁছে যাবে ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজার মাছের আড়তে । সেখানে নিলামের পর পৌঁছে যাবে রাজ্যের বাজারগুলিতে ।


রবিবার পাইকারি বাজারে 400 থেকে 500 গ্রাম ইলিশ কেজি প্রতি বিক্রি হয়েছে 600 থেকে 850 টাকায় । এছাড়া 600 থেকে 700 গ্রাম পর্যন্ত ইলিশের দাম কেজি প্রতি প্রায় 950 টাকা । 800 গ্রাম থেকে এক কেজি ওজন ইলিশের দাম ছিল কেজি প্রতি এক হাজার 300 টাকা ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.